সিলেট মহানগর শাখার অন্তর্গত ২৯নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন : সভাপতি লাকী, সম্পাদক জালাল


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার অন্তর্গত ২৯নং ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।


আজ (১৯ ডিসেম্বর) সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো.নাঈম আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।


কমিটিতে ছাত্রনেতা নোমান আহমদ লাকীকে সভাপতি ও ছাত্রনেতা জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 


কমিটির অন্যান্যরা হলেন-সহসভাপতি মুহিবুর রহমান, সাদী আহমদ, কাওছার আহমদ নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ মুন্না, মো. আদিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আহাদ গণি, সহসাংগঠনিক সম্পাদক রকিকুল ইসলাম, প্রচার সম্পাদক শান্ত কুমার, উপপ্রচার সম্পাদক জয় সরকার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, উপদপ্তর সম্পাদক আলামিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জয় দেবনাথ, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নুরুল আমিন, সমাজসেবা সম্পাদক শামীম আহমদ, ক্রিড়া সম্পাদক মনির আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাসির আহমদ, অর্থ সম্পাদক জসিম খাঁন।


ছাত্রলীগের নবগঠিত কমিটি ঘোষণা করায় তৎক্ষনাৎ মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো.নাঈম আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24