নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাজ্য পাড়ি জমান দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহমদ। এরপর থেকে তিনি আর দেশে ফিরেননি। দেশে না ফিরলেও তার বিরুদ্ধে দায়েরকৃত একটি হত্যা মামলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায় গত (২৭ অক্টোবর) মোস্তাক আহমদকে ১৫ নাম্বার আসামি ৫৮ জনের নামোল্লেখ ও ১০০/২০০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা (মামলা নং: ৩৬, তাং:২৭/১০/২০২৪ইং) দায়ের করেন আক্তার মিয়া নামে এক হোটেল শ্রমিক।
জানা যায়, গত ৪ আগস্ট সারাদেশের মতো সিলেটে শেখ হাসিনার পতনের দাবিতে উত্তাল ছিলো রাজপথ। এদিন ছাত্র-জনতা মিছিল নিয়ে এলে বন্দরবাজারে আগে থেকে উৎ পেতে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। ছাত্র-জনতার সাথে একাত্মতা পোষণ করে মিছিলে অংশগ্রহণ করেন আক্তার মিয়া নামের এক হোটেল শ্রমিক।
মামলা সূত্রে জানা যায়, মিছিলে অংশগ্রহণ নেওয়া ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেন মামলার আসামি মোস্তাক আহমদ৷ গুলি বর্ষণে আহত হন মামলার বাদি আক্তার মিয়াসহ অনেক ছাত্র-জনতা৷
এদিকে খুঁজ নিয়ে জানা যায়, যখন আন্দোলন ছিলো তখন মোস্তাক আহমদ যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে থেকে তিনি কি ভাবে গুলি ছুড়তে পারেন এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরও জানা যায়, তার বিরুদ্ধে এর আগে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে৷
এদিকে দুইটি মামলায় আসামি হওয়ায় চিন্তা ও উৎকণ্ঠায় দিনপার করছেন মোস্তাক আহমদসহ তার পরিবারের সদস্য৷ দেশে ফিরলে এসব মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে হবে।

Post a Comment