বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি হলেন ছাত্রলীগ নেতা জুনেদ


নিউজ ডেস্ক : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি হলেন মহানগর ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি জুনেদ আহমদ। 


গতকাল (৯ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে (কোতোয়ালি জি.আর মামলা নং: ১২১৩/২৪ইং) যাহা (কোতোয়ালি থানার মামলা নং: ১২ তা,৯/১১/২০২৪ইং) মামলাটি দায়ের করেন এয়ারপোর্ট থানার খাসদবীর বড়বাজার এলাকার মো.মঞ্জিল মিয়ার ছেলে মোঃ ইমন আহমদ। মামলায় তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে প্রধান আসামি করে ১৭ জনের নামোল্লেখ ও ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামি করেন।


ওই মামলার ১০ নম্বর আসামি জুনেদ আহমদ (২৩)। জুনেদ আহমদ এয়ারপোর্ট থানার বাসা নং-৫০/১বি, বাদাম বাগিচা আ/এ এলাকার মুজিবুর রহমানের ছেলে। স্থায়ী ঠিকানা গোয়াইনঘাট থানার হাদারপার গ্রামে। তিনি মহানগর ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি।


মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ জুলাই বিকেল ৪টার দিকে কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার নামকস্থানে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বাদিসহ ছাত্রজনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এসময় খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। হামলায় মামলার স্বাক্ষীগণ সহ অসংখ্য ছাত্র-জনতা গুরুতর আঘাতপ্রাপ্ত হন।


কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আবুসামা মোহাম্মদ ইকবাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24