গোলাপগঞ্জের পর এবার সিলেটে হত্যা চেষ্টা মামলার আসামি হলেন মহৎ দেব


নিউজ ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার আলোচিত নাজমুল ইসলাম হত্যা মামলার আসামি হওয়ার পর এবার সিলেটে একটি হত্যা চেষ্টা মামলার আসামি হয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মহৎ দেব। 


গত (৬ জুন) মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত, সিলেটে (কোতোয়ালী সি.আর মামলা নং: ৬৪৮/২০২৫ ইং) যাহা (কোতোয়ালী থানার মামলা নং ৬, তারিখ: ০৫/০৬/২০২৫ইং) মামলাটি দায়ের করেন কোতোয়ালি থানার চন্দনটুলা এলাকার সিরাজ আহমদের ছেলে আলী আহমদ আলম (৩৯)। মামলায় তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করে ১১০ জনের নামোল্লেখ ও ৯০/১০০ জনকে অজ্ঞাত আসামি করেন। 


ওই মামলায় ৩৫ নাম্বার আসামি করা হয় ছাত্রলীগ নেতা মহৎ দেবকে। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার চিচিরকুট গ্রামে শশাঙ্ক শেখর দেবের ছেলে।


মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট সারাদেশের ন্যায় উত্তাল হয়ে সিলেট। এদিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি থানার দরগা গেইটস্থ নুরজাহান ক্লিনিকের সামনে ছাত্র-জনতা ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিলো। শান্তিপূর্ণ মিছিল সমাবেশ রুখতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনাস্থলে অবস্থান করছিলো। এসময় হঠাৎ করে মামলার ১নং আসামির নেতৃত্বে অন্য আসামিরা ছাত্র-জনতা ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের এলোপাতাড়ি ছুঁড়া গুলি থেকে বাঁচতে সমাবেশকারীরা দিগবিদিক ছুটতে থাকে।


এদিকে জানা যায়, ছাত্রলীগ নেতা মহৎ দেবের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলা রয়েছে। এবার আরও একটি হত্যা চেষ্ট মামলায় আসামি হয়েছেন তিনি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় গ্রেপ্তারের ভয়ে তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। এছাড়া তার পরিবারের সদস্যরা একাধিক বার আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও স্থানীয় জামায়াত বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকির ফলে জীবনের এক কঠিন সময় পাড় করছেন।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24