গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা মিজান আহমদের বাড়িতে আবারও হামলার ঘটনা ঘটেছে।
গতকাল (৫ জুলাই) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কতোয়ালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা মিজান আহমদ দেশে থাকাকালীন সময়ে ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আওয়ামী লীগ আমলে তিনি দলীয় পদ ব্যবহার করে এলাকায় প্রচুর প্রভাব বিস্তার করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তার উপর একাধিক মামলা হয়। একাধিক বার তার খুঁজে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বাড়িতে এসে তাকে না পেয়ে তার ঘরে হামলা চালান। সবশেষ গতকাল (৫ জুলাই) বিকেলেও একই ঘটনা ঘটায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এসময় বাঁধা দিতে গেলে তার পরিবারের সদস্যদের উপরও তারা হামলা চালায় তারা। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।
আরও জানা যায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিজান আহমদের বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করে ও পরিবারের সদস্যদের আহত করে। এছাড়া ২০২৫ সালের ১৮ এপ্রিল পুনরায় তার বাড়িতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে মিজান আহমদের বড় ভাই গুলজার আহমদকে আহত করে৷
জানা যায়, মিজান আহমদ বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তার উপর বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ সরকার বিরোধী মিছিলের অভিযোগে মামলা দায়ের করা হয়।

Post a Comment