গোলাপগঞ্জে উপজেলা বিএনপির সভাপতির ছেলে মুমিনুল হকের উপর হামলা


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শহিদ মিনারে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদল নেতা মুমিনুল হক। 


গতকাল (১৬ ডিসেম্বর) উপজেলা প্রাঙ্গণে নির্মিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহিদ মিনারে ফুল দিতে এসে এ হামলার ঘটনা ঘটে। 


জানা যায়, গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহিদ মিনারে ফুল দিতে আসেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরাও ফুল দিতে আসেন। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা মুমিনুল হকের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মাথায় আঘাত পেয়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হামলায় জড়িত ছিলেন ছাত্রলীগ নেতা রফি, সহিদ সহও ৫ জন। 


মুমিনুল হক গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিনের ছেলে।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24