নিজস্ব প্রতিবেদক : আগামী ১ বছরের জন্য সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে ছাত্রনেতা ফুয়াদ আহমদকে সহসভাপতি মনোনীত করা হয়েছে।
আজ (১১ মার্চ) জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জুয়েল আহমদকে সভাপতি ও জাহিদুল হক তাহমিদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
এদিকে ঘোষিত কমিটিতে ফুয়াদ আহমদকে সহসভাপতি মনোনীত করায় তৎক্ষনাৎ তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগীতা কামনা করেন।

إرسال تعليق