সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের আরও একটি মামলায় আসামি জামিল


নিজস্ব প্রতিবেদক : ছাতক, গোলাপগঞ্জের পর বৈষম্য বিরোধী আন্দোলনের আরও একটি মামলায় আসামি হয়েছেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ছাত্রলীগ নেতা জাবির আহমদ জামিল।


গত (১ অক্টোবর) সিলেট কোতোয়ালি মডেল থানায় রায়হান উদ্দিন (২৭) নামে এক যুবক এ মামলা দায়ের করেন। যাহা কোতোয়ালী মডেল থানার মামলা (মামলা নং-১, তাং:১/১০/২০২৪ ইং)। 


ওই মামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করা হয়। এছাড়াও ৬৯ জনের নামোল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় জাবির আহমদ জামিলকে ১৮ নাম্বার আসামি করা হয়। 


জাবির আহমদ জামিল গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও গ্রামের সাব্বির আহমদ ফাত্তাহ'র ছেলে। তিনি বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।


মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দেশজুড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র-জনতার সাথে একাত্মতা পোষণ করে মিছিলে অংশগ্রহণ করেন মামলার বাদি রায়হান উদ্দিন। মিছিলটি নগরীর শাহজালাল ভার্সিটি গেইটের সামনে থেকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে মামলার আসামিরা ছাত্রজনতার উপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় বাদিসহ অনেক ছাত্র-জনতা আহত হন। এঘটনায় রায়হান উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।


জানা যায়, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একের পর এক মামলায় আসামি হচ্ছেন জামিল। ৩টি মামলায় আসামি হয়ে নিজে যেমন আতঙ্কে রয়েছেন একই ভাবে তার পরিবারের সদস্যরা রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়। বার বার পুলিশী তল্লাশির কারণে তারা রয়েছেন দুঃশ্চিন্তায়। আর এসকল মামলায় গ্রেপ্তার হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজা হতে পারে জাবির আহমদ জামিলের।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24