হত্যা ও হত্যা চেষ্টার দুইটি মামলায় ছাত্রলীগ নেতা আইমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


ডেস্ক নিউজ : সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রলীগের সভাপতি আইমান আহমদ চৌধুরীর বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেপ্তার পরোয়ানা জারি করেছেন আদালত। 


তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের দায়ের হওয়া দুইটি মামলা হলো-হত্যা মামলা গোলাপগঞ্জ থানার মামলা (মামলা নং:৬/১৫০ তাং:১১/৯/২০২৪ইং) ও হত্যা চেষ্টা মামলা কোতোয়ালী মডেল থানার মামলা (মামলা নং-১, তাং:১/১০/২০২৪ ইং)। হত্যা মামলায় তিনি ৩৩ ও হত্যা চেষ্টা মামলায় ৫৯ নাম্বার আসামি। দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক মামলার আসামি হচ্ছেন দলটির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা আইমান আহমদ চৌধুরীও দুইটি মামলার আসামি হয়েছেন।


এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিন তার বাড়িতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছেন। তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছেন৷ পরিবারের সদস্যরা পুলিশী অভিযানের কারণে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিনপাড় করছেন।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24