নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে দেশ-বিদেশে থাকা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, তাদের বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, পুলিশী তল্লাশি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ফুয়াদ আহমদের উপর।
জানা যায়, ফুয়াদ আহমদ দেশ থাকাকালীন সময়ে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন৷ দায়িত্ব পালনকালীন সময়ে তিনি বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের রোষানলে পড়েছেন একাধিকবার। যার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত। শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে সিলেটে একটি হত্যা চেষ্টা ও সিলেটের গোলাপগঞ্জে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যে সকল মামলার কারণে তার বাড়িতে পুলিশী তল্লাশি অব্যাহত রয়েছে৷ দিনরাতে যে কোন সময় তার খুঁজে বাড়িতে অভিযান চালায় পুলিশ।
আরও জানা যায়, ছাত্রলীগের রাজনীতি করার কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের পর তার বাড়িতে একাধিক বার হামলা চালায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তাকে না পেয়ে তার বাড়িতে হামলা চালায় ও পরিবারের সদস্যদের হুমকি ধমকি দিয়ে আসেন তারা। ফুয়াদ আহমদ কখনো দেশে ফিরলে তাকে বাঁচতে দেওয়া হবে না বলে হুমকি দেয় তারা৷
এদিকে বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকায় ফুয়াদ আহমদের দেশে ফেরা ঝুঁকিপূর্ণ। দেশে ফিরলে হয়তো তিনি দুইটি মামলায় গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হবেন আবার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলায় তার প্রাণনাশের আশংকা রয়েছে।
উল্লেখ্য, ফুয়াদ আহমদ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রায় ৬ মাস পূর্বে যুক্তরাজ্যে পাড়ি জমান।

Post a Comment