সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল-মিটিং,অর্থের জোগান দাতা সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজ



নিজস্ব প্রতিবেদক : সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী দেশে রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল-মিটিং এর অর্থের জোগান দাতা সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা মোস্তাফিজুর রহমান। এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। 


অনুসন্ধানে জানা যায়, গত ৫ আগস্টের পর দেশে আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সারাদেশের মতো সিলেটেও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনে মিছিল-মিটিং চালিয়ে যাচ্ছেন। একাধিক মিছিল-মিটিং এর বেশ কয়েকটি ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রশ্ন উঠেছে এসব মিছিল-মিটিং এর অর্থের জোগান দাতা কে?


অর্থের জোগান দাতার খুঁজে মাঠে নামেন এই প্রতিবেদক। দীর্ঘ অনুসন্ধানে ছাত্রলীগের পরিচিত অনেক নেতাকর্মীর সাথে কথা বললে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। 


অর্থের জোগান দাতা হিসেবে বেরিয়ে আসে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা মোস্তাফিজুর রহমানের নাম। মিছিল-মিটিংয়ে অর্থের বড় একটি অংশ তার পক্ষ থেকে দেওয়া হয়। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ২০২২ সালের দিকে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। যুক্তরাজ্য থাকার পরও তিনি দেশে ছাত্রলীগের রাজনীতি সক্রিয় হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


আরও জানা যায়, ৫ আগস্ট পরবর্তী দেশে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীদের তিনি বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। তাদের যে কোন বিপদে তিনি ছায়ার মতো পাশে দাঁড়াচ্ছেন। 


 এদিকে পুলিশ জানায়, তারা অনুসন্ধানে অর্থের জোগান দাতা হিসেবে মোস্তাফিজুর রহমানসহ কয়েকজনের সম্পৃক্ততা পেয়েছেন। ইতিমধ্যে তাদের ঠিকানা বের করে পুলিশ তাদের বাড়িতে একাধিক বার অভিযান চালিয়েছে৷ তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24