ছাত্রলীগ নেতা সানিকে গ্রেপ্তারে পুলিশকে ছাত্রদলের আল্টিমেটাম


সিলেট প্রতিনিধি: সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক এমাদ আহমদ সানিকে গ্রেপ্তারে পুলিশকে আল্টিমেটাম দিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল। 


গতকাল (১৯ ফেব্রুয়ারী,২০২৬ ইং) দুপুরে ছাত্রলীগ নেতা এমাদ আহমদ সানিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল। 


মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল আহাদ এবং তার ছেলে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক এমাদ আহমদ সানি স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের জায়গাজমি দখলসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপন চলে যায়। তবে গত (১৪ জানুয়ারি,২০২৬ ইং) সানির পিতা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল আহাদকে তার বোনের বাসা গহরপুর হইতে আটক করে ছাত্র-জনতা পুলিশে সোপর্দ করলেও এখনও আত্মগোপনে রয়েছেন ছাত্রলীগ নেতা এমাদ আহমদ সানি। তাকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।


এসময় তারা পুলিশের উদ্দেশ্যে আল্টিমেটাম ছুড়ে দেন।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24