নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী আন্দোলনের দুইটি মামলার আসামি গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.মাহিন হাসান বাধনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর এলাকার রণকেলী নওয়াপাড়া গ্রামে বাধনকে গ্রেপ্তার করতে অভিযান চালায় র্যাব-৯। এসময় তার পুরো বাড়ি ঘিরে ফেলা হয়।
তিনি পৌর এলাকার রণকেলী নওয়াগ্রামের আব্দুল মন্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো.মাহিন হাসান বাধনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় একটি হত্যা ও আরেকটি হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এছাড়া তার বড় ভাই পৌর ছাত্রলীগের সভাপতি মাহিদ আহমদ শাওন তার বিরুদ্ধেও একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে প্রায় সময় তাদের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। সবশেষ গতকাল রাতে বাধনকে গ্রেপ্তারে পুরো বাড়ি ঘিরে ফেলে র্যাব-৯। তাকে খুঁজতে তার ঘরে তল্লাশি চালানো হয়।
এদিকে জানা যায়, ছাত্রলীগ নেতা বাধন প্রায় ৩ মাস পূর্বে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। এই মূহুর্তে তিনি দেশে ফিরলে গ্রেপ্তার নিশ্চিত। কারণ তাকে প্রতিটি মূহুর্তে নজরদারিতে রেখে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও জানা যায়, বাধন ও শাওন তারা দুই ভাই ছাত্রলীগের রাজনীতি করায় ৫ আগস্টের পর তাদের বাড়িতে একাধিক বার হামলা চালায় বিএনপি-জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। প্রায় সময় তারা তাদেরকে খুঁজে বেরান। বাধন ও শাওনের খুঁজ পেলে তারা হামলা করবেন এমনটাই হুমকি দিয়ে আসছেন বারবার।
এদিকে বাধনের পরিবার জানায়, বর্তমানে তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রায় সময় আইনশৃঙ্খলা বাহিনী বাড়িতে অভিযান চালায়। এছাড়া মাঝে মধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এসে বাড়িতে হুমকি দিয়ে যায়। আমাদের ছেলে বাধন প্রায় ৩ মাস পূর্বে যুক্তরাজ্য পাড়ি জমিয়েছেন। এই মূহুর্তে এই অবস্থায় আমরা চাই না সে দেশে ফিরে আসুক।

Post a Comment