গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা শানুর বাড়িতে হামলা ও পুলিশী তল্লাশির অভিযোগ


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা মো.তাজুল আহমদ শানুর বাড়িতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও পুলিশী তল্লাশির অভিযোগ পাওয়া গেছে। 


গত (২০ মার্চ) দুপুরে উপজেলার বাদেপাশা ইউনিয়নের দেবারাই গ্রামে এ ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা মো.তাজুল আহমদ শানুর বাড়িতে একাধিকবার হামলা চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। সবশেষ গত... দুপুরে শানুকে খুঁজতে তার বাড়িতে আসে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এসময় তাকে না পেয়ে তার বসতঘরে হামলা চালায় তারা। বাধা দিতে গেলে তার পরিবারের সদস্যদের উপরও তারা হামলা চালায় এবং যাওয়ার সময় হুমকি দিয়ে তারা বলে যায় শানুকে কখনো পেলে প্রাণে হত্যা করে ফেলবে। এছাড়া শানুর বিরুদ্ধে মামলা থাকায় দিনেরাতে তার বাড়িতে পুলিশ তাকে গ্রেপ্তারে তল্লাশী চালায়। 


এদিকে পুলিশী হয়রানি ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হুমকির ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তার পরিবারের সদস্যরা।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24