গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন : প্রচার সম্পাদক হলেন নাইমুর রহমান


নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ছাত্রলীগ নেতা মো.নাইমুর রহমান।


সোমবার ৫ ডিসেম্বর ২০২২ ইং রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়।  


এ সময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি তৎক্ষনাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত প্রচার সম্পাদক মো.নাইমুর রহমান।


উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২০২২ ইং পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24