গোলাপগঞ্জে হত্যা মামলার পর এবার সিলেটে একই দিনের ঘটনায় আসামি হলেন বাধন


নিজস্ব প্রতিবেদক : ঘটনা ৪ আগস্ট ২০২৪ইং এর৷ এই দিনের ঘটনায় সিলেটের গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলার আসামি মো.মাহিন হাসান বাধন। তবে একই দিনের ঘটনায় সিলেটে একটি হত্যা চেষ্টা মামলার আসামি হয়েছেন মো.মাহিন হাসান বাধন৷ 

 

গত (২৭ অক্টোবর) মো.মাহিন হাসান বাধনকে ২৯  নাম্বার আসামি ও ৫৮ জনের নামোল্লেখ ও ১০০/২০০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা (মামলা নং: ৩৬, তাং:২৭/১০/২০২৪ইং) দায়ের করেন আক্তার মিয়া নামে এক হোটেল শ্রমিক।


জানা যায়, গত ৪ আগস্ট সারাদেশের মতো সিলেটে শেখ হাসিনার পতনের দাবিতে উত্তাল ছিলো রাজপথ। এদিন ছাত্র-জনতা মিছিল নিয়ে এলে বন্দরবাজারে আগে থেকে উৎ পেতে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। ছাত্র-জনতার সাথে একাত্মতা পোষণ করে মিছিলে অংশগ্রহণ করেন আক্তার মিয়া নামের এক হোটেল শ্রমিক। 


মামলা সূত্রে জানা যায়, মিছিলে অংশগ্রহণ নেওয়া ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেন একই দিনে গোলাপগঞ্জে আরও একটি মামলার আসামি মো.মাহিন হাসান বাধন৷ গুলি বর্ষণে আহত হন মামলার বাদি আক্তার মিয়াসহ অনেক ছাত্র-জনতা৷


এদিকে দুইটি মামলায় আসামি হওয়ায় পালিয়ে বেরাচ্ছেন বাধন৷ যে কোন সময় গ্রেপ্তার হতে পারেন। এসকল মামলায় গ্রেপ্তার হলে ফাঁসি অথবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হতে পারেন।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24