নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামিম আহমদ ও সহসম্পাদক মো. শাহিন আহমদের মা আনোয়ারা বেগম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
গতকাল (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আল হারামাইন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আনোয়ারা বেগম।
জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলায় আসামি হয়েছেন নগরীর চৌহাট্টা ও শিবগঞ্জে ইউনিক ফার্মেসীর স্বত্বাধিকারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামিম আহমদ ও তার ভাই সহসম্পাদক মো. শাহিন আহমদ। মামলার কারণে বর্তমানে তিনি যুক্তরাজ্য অবস্থান করছেন। দেশে ফিরলে মব ও গ্রেপ্তারের ভয়ে তাদের মা আনোয়ারা বেগমের শেষ বিদায়ে অংশগ্রহণ করতে পারেননি তারা।
আরও জানা যায়, একাধিক সময়ে তাদের বাসায় পুলিশী হয়রানি ও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের হামলার ভয়ে আতঙ্কে দিনপাড় করতেন তাদের বৃদ্ধা মা আনোয়ারা বেগম। আনোয়ারা বেগমের মৃত্যুর কয়েকদিন আগেও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাদের বাসায় এসে হামলা চালায়। ভয় ও আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আনোয়ারা বেগম। সবশেষ গতকাল ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
এদিকে মো.শামিম আহমদ ও মো. শাহিন আহমদের মা আনোয়ারা বেগম মারা গেলেও জানাযায় অংশ নিতে পারেননি তারা।
শাহিন আহমদের সাথে কথা হলে তিনি বলেন, 'আমার মা মারা গেলেও তাকে শেষ দেখা দেখতে পারিনি৷ আমি ও আমার ভাইয়ের দুঃশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মা মারা যান। বিভিন্ন মিথ্যা মামলার আসামি হয়েছি আমরা। বর্তমানে দেশে ফেরা আমাদের জন্য মোটেও নিরাপদ নয়।'

إرسال تعليق